বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে পরিদর্শন, গণমাধ্যমকে ব্রিফ করলেন না মন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন আফরোজা খানম রিতা। তবে পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়েই বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
শনিবার (৬ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পর পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান মন্ত্রী। এ সময় তিনি ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পরিদর্শন করেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হয়েছে।
তবে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা মন্ত্রীর প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলেও তিনি কোনো বক্তব্য না দিয়ে দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেননি তিনি।
এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তাদের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোয় অগ্নিকাণ্ডের মতো ঘটনার পর জনগণকে সর্বশেষ পরিস্থিতি জানানো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এমন পরিস্থিতিতে মন্ত্রীর নীরবতা এবং গণমাধ্যমকে এড়িয়ে যাওয়াকে অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছেন তারা।
এর আগে শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার