এলাকাবাসীর মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মাহমুদ বাবু
রাজধানীর মোহাম্মদপুরে এলাকার সাধারন মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু।
রবিবার (৭জুন) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবুর উদ্যোগে চারশো নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মাহমুদ বাবু বলেন, বিএনপি গণমানুষের দল। সরকার কিংবা বিরোধী দলে যেখানেই আমরা থাকি না কেন সাধারন মানুষের পাশে থাকাটা আমাদের দলীয় আদর্শ। সব সময় ন্যায়ের পাশে থাকার প্রত্যয়ে বিএনপির প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ আছে বলে জানান স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের এই নেতা। পতিত স্বৈরাচারের অনুসারীরা ষড়যন্ত্র করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়ার সৈনিকরা সব সময় দলীয় ঐক্যে বিশ্বাসী।
আসছে স্থানীয় সরকার নির্বাচনে মোহাম্মদপুরের ২৯ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচনে
অংশগ্রহনের বিষয়ে তিনি বলেন, দলীয়ভাবে তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হলে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দলের নির্দেশনা পালনে নিরলসভাবে কাজ করে যাবেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান ইসহাক, যুগ্ন আহবায়ক মীর কামাল, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, আলমগীর হোসেন লালু, আনোয়ার হোসেন মাসুদ, ওলামা দলের মাওলানা সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুর রহমান লিটন ও আদাবর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি এইচ এম মোজাম্মেল হক।
এমএসএম / এমএসএম
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক