প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ: প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ড্যাবের ধন্যবাদ
অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিগুণের বেশি বরাদ্দ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানান।
যৌথ বিবৃতিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা জিডিপির ১ দশমিক ০১ শতাংশ। এই বরাদ্দের ঘোষণাকে তারা দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তির মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা ছিল জিডিপির ০ দশমিক ৫৮ শতাংশ। এবারের বাজেটে স্বাস্থ্যখাতে পূর্ববর্তী বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ বরাদ্দ প্রদান করায় এটি স্পষ্ট যে, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন তথা স্বাস্থ্যসেবার মান উন্নয়নকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছে। এই পদক্ষেপ স্বাস্থ্যখাতে বরাদ্দ পর্যায়ক্রমিকভাবে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার একটি প্রাথমিক ও শক্তিশালী ধাপ।
ড্যাব নেতৃদ্বয় আরও বলেন, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, রাষ্ট্র সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থার যে অঙ্গীকার বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের সামনে তুলে ধরেছিল, স্বাস্থ্যখাতে এই অভূতপূর্ব বিনিয়োগ বিএনপির সেই জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শনেরই বাস্তব প্রতিফলন। একটি মানবিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে স্বাস্থ্যসেবা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে দৃষ্টান্ত বর্তমান সরকার প্রদর্শন করেছে, তা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসার দাবিদার।
ড্যাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বাস্থ্যখাতের এই নতুন বরাদ্দ ইউনিভার্সাল হেলথ কাভারেজকে শক্তিশালী করবে। এর মাধ্যমে সরকারি হাসপাতালসমূহের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, চিকিৎসা শিক্ষা ও গবেষণার উন্নয়ন ঘটবে এবং সর্বোপরি সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
পরিশেষে, স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়ন ও সাধারণ জনগণের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সামগ্রিক চিকিৎসক সমাজ সরকারের সকল ইতিবাচক উদ্যোগে অতীতের ন্যায় ভবিষ্যতেও সর্বোচ্চ দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করবে বলে যৌথ বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করেন ড্যাব নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন