ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের সাংস্কৃতিক ঐতিহ্য ভাসানী হল অযত্নে ও অবহেলায় অস্তিত্ব হারাচ্ছে


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ২:৪৩
 টাঙ্গাইল জেলার সাংস্কৃতিক ইতিহাসের নীরব সাক্ষী ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সন্মানে নামকরনকৃত 'ভাসানী হল' অযত্নে ও অবহেলায় অস্তিত্ব হারাচ্ছে। প্রায় অর্ধশত বছরের পুরোনো এই মিলনায়তনটি, যা একসময় ছিল জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র, বর্তমানে অযত্নে ও অবহেলায় বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই পরিত্যক্ত হল প্রাঙ্গণে প্রতিদিন সকালে পানের পাইকারি বেচাকেনা ও দুপুরের পর থেকেই মাদকসেবী এবং ভাসমান পতিতাদের আড্ডার স্থলে পরিনত হয়।
অত্যন্ত পরিতাপের বিষয়, পরিত্যক্ত ভাসানী হলের পূর্ব পাশের দেয়ালের অপর পাশে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের উপর এর বিরুপ প্রভাব পড়ছে। ১৯৭৬ সালের ১৬ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আবুল ফজল ৩৫ শতাংশ জায়গায় নিয়ে এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাত্র দুই বছরের মধ্যে, ১৯৭৮ সালের ২রা এপ্রিল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পাবলিক হলের উদ্ধোধন করেন ঢাকার তৎকালীন বিভাগীয় কমিশনার খানে আলম খান। তখন এর নাম করন করা হয়"টাঙ্গাইল টাউন হল"। তৎকালীন জেলা প্রশাসক শেখ হাবিবুল্লাহ্-এর অক্লান্ত পরিশ্রমে মাত্র দু'বছরের মধ্যেই এটি বাস্তব রূপ লাভ করে। পরবর্তীতে টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জামাতা প্রয়াত সামছুল হক সর্বসম্মতি ক্রমে এই হলের নামকরণ করেন "ভাসানী হল"। দুঃখজনক বিষয় হলো, ২০১৫ সালে একবার ভাসানী হলের সংস্কারের উদ্যোগ নেয়া হলেও তার কোনো বাস্তব প্রতিফলন আজ অবধি চোখে পড়েনি। সরকারি প্রতিশ্রুতির পরও কেন এই ঐতিহাসিক স্থাপনার এমন ভগ্ন দশা—এই প্রশ্ন এখন টাঙ্গাইলের সংস্কৃতিমনা মানুষের মুখে মুখে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের জোড় দাবি, দ্রুত এই হলের সংস্কার করে এটিকে আবারও সংস্কৃতি চর্চার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এবং আবারও সংস্কৃতি কর্মীদের পদভারে মুখরিত হোক ভাসানী হল প্রাঙ্গন। ২০২৬ সালের ১২ জুন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই ঐতিহ্যবাহী ভাসানী হলটি পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী টুকু জানিয়েছেন যে, মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত এই হলের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং একে পুনরায় সাংস্কৃতিক অঙ্গনের জন্য ব্যবহার উপযোগী করা হবে। এই ভাসানী হলটি সংস্কারের মাধ্যমে টাঙ্গাইলকে একটি আধুনিক ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নগরী এবং 'মডেল টাঙ্গাইল' হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত