ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে 


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ১১:৫২

আফগানিস্তান ত্যাগের পর প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেছেন মার্কিন প্রতিনিধি দল। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই বৈঠক প্রাণবন্ত এবং পেশাদার হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। 

রোববার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই বৈঠকের স্পষ্ট আলোচনায় ওয়াশিংটন আবারও বলেছে, তালেবানকে তাদের কাজ দিয়ে বিচার করা হবে, কথা দিয়ে নয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দোহার ওই আলোচনায় গুরুত্ব পেয়েছে নিরাপত্তা, সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে ফেরার নিশ্চয়তা নিয়ে।

এছাড়া আফগান সমাজের সব ক্ষেত্রে নারী ও মেয়েদের অর্থপূর্ণ অংশগ্রহণসহ সামগ্রিক মানবাধিকার ইস্যুও গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

মার্কিন কর্মকর্তারা বলছেন আফগানিস্তানে এখনও অনেক আমেরিকান আটকে রয়েছে যারা আফগানিস্তান ছাড়তে চান, কিন্তু পারছেন না। তাদের সরিয়ে নিতেও তালেবানের সঙ্গে আলোচনা হয়েছে। 

এই বৈঠক থেকে আফগানদের মানবিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, এমনটাও জানা গেছে। 

সূত্র: বিবিসি

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত