ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাবেক কাউন্সিলর মানিকের দীর্ঘ কারাবাস নিয়ে পরিবারের প্রশ্ন, ‘জামিনের পরও কেন নতুন মামলা?’


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ১৫-৬-২০২৬ দুপুর ৩:৫১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের দীর্ঘদিনের কারাবাস নিয়ে উদ্বেগ ও প্রশ্ন তুলেছে তার পরিবার ও সমর্থকরা। তাদের দাবি, দীর্ঘ প্রায় ২২ মাস ধরে তিনি একের পর এক মামলায় জড়িয়ে কারাগারে রয়েছেন এবং জামিন পাওয়ার পরও নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মুক্তি থেকে বঞ্চিত করা হচ্ছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করলেও মানিককে বিভিন্ন থানার একাধিক মামলায় আসামি করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, একটি মামলায় জামিন লাভের পরপরই অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে জামিন আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ (স্টে অর্ডার) এনে তার মুক্তি বিলম্বিত করা হয়েছে।

তারা আরও জানান, মানিকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে লালবাগ, চকবাজার, নিউমার্কেট ও ধানমন্ডি থানার একাধিক মামলা রয়েছে। পরিবারের দাবি, এসব মামলার কোনো ভিত্তি নেই এবং তাকে রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে হয়রানির শিকার হতে হচ্ছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ), কাশিমপুর-২, কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার হয়ে পরবর্তীতে বগুড়া কারাগারে স্থানান্তর করা হয়। যদিও তার বিরুদ্ধে দায়ের হওয়া অধিকাংশ মামলার বিচারিক কার্যক্রম ঢাকায় চলছে। এতে পরিবারের সদস্যদের সাক্ষাৎ ও যোগাযোগে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তারা জানান।

পরিবারের দাবি, ২০২৪ সালের ১৯ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর বিভিন্ন সময়ে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বশেষ কোরবানির ঈদের আগেও নতুন দুইটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর অভিযোগ করা হয়েছে।

মানিকের স্বজনরা প্রশ্ন তুলে বলেন, “কোনো ব্যক্তির অপরাধ আদালতে প্রমাণিত হওয়ার আগে দীর্ঘ সময় কারাগারে রাখা কতটা ন্যায়সঙ্গত? একজন নাগরিক হিসেবে কি তার জামিন পাওয়ার অধিকার নেই?” তারা অভিযোগ করেন, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই দীর্ঘ কারাবাস তার এবং তার পরিবারের জন্য মানবিক সংকট তৈরি করেছে।

এদিকে পরিবারের সদস্যরা জানান, মানিকের মা-বাবা আর বেঁচে নেই। তার দুটি ছোট সন্তান রয়েছে। দূরবর্তী বগুড়া কারাগারে অবস্থানের কারণে সন্তানদের পক্ষে নিয়মিত বাবার সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা ও আইনি অবস্থান জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান