ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কেরাণীগঞ্জে রাজউকের অভিযান: নকশাবহির্ভূত ৫ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৭-৬-২০২৬ রাত ১০:২৮

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মোবাইল কোর্ট দক্ষিণ কেরাণীগঞ্জে অনুমোদনবিহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযানে সাতটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে এবং নগদ চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) রাজউকের সাবজোন-৭/২ এর আওতায় দক্ষিণ কেরাণীগঞ্জের নাজিরাবাদ ও শুভাঢ্যা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন-৭ এর পরিচালক (উপসচিব) মো. মাইনুল আবেদীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথি, অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকসহ র‍্যাব, পুলিশ ও ডিবিডিসি কর্মকর্তারা।

রাজউক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীনভাবে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া যাচ্ছিল। নগর পরিকল্পনা বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে নাজিরাবাদের বাসিন্দা রুবেলের একতলা নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা না পাওয়ায় ভবনটির দুটি বৈদ্যুতিক মিটার জব্দ এবং সামনের ক্যান্টিলিভার আংশিক অপসারণ করা হয়।

একই এলাকায় নিখিল গংয়ের মালিকানাধীন নয়তলা নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা না থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এছাড়া ইদ্রিসের মালিকানাধীন একতলা নির্মাণাধীন ভবনের ক্ষেত্রে অনুমোদিত নকশা প্রদর্শন করতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

অভিযানে শ্যামল গংয়ের মালিকানাধীন দশতলা নির্মাণাধীন ভবনের বিরুদ্ধেও একই ধরনের অনিয়ম পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। অন্যদিকে চেয়ারম্যান বাড়ি রোড এলাকার মো. চুন্নু মিয়ার একতলা নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

রাজউক কর্মকর্তারা জানান, নগর পরিকল্পনা সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণ প্রতিরোধে রাজউক নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে। ভবিষ্যতেও রাজধানী ও আশপাশের এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল