উত্তরা ১১ নং সেক্টর কাঁচা বাজারে জামায়াতের ‘মানবতার বক্স’ উদ্বোধন করেন মোহাম্মদ সেলিম উদ্দিন
সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে "মানবতার বক্স" নামের একটি ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) উত্তরা ১১ নং সেক্টরের কাঁচা বাজারে এই মানবিক উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।
উদ্বোধন শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি নিজেই কাঁচা বাজারের ভেতরে হেঁটে হেঁটে বিভিন্ন দোকানদার ও বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছে যান। এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ‘মানবতার বক্সে’ সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বস্ত্র বা আর্থিক সহায়তা রাখার জন্য সবাইকে বিশেষভাবে উৎসাহিত করেন। তাঁর এই স্বতঃস্ফূর্ত আহ্বান বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
আরও উপস্থিত ছিলেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৫১ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন ভূইয়া,
উত্তরা পশ্চিম থানার নায়েবে আমীর মকবুল আহমেদ, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসান,, ১ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন যুব নেতা তারিক হাসান, মোতালেব হোসেনসহ নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই