লকডাউনের সমাপ্তি উদযাপন করছে সিডনি
টানা ১০৭ দিন অর্থাৎ প্রায় চার মাস পর লকডাউন মুক্ত হল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওলেস রাজ্য। এ উপলক্ষ্যে সোমবার রাজ্যের রাজধানী সিডনি শহুরজুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। এ যেন বন্দিদশা থেকে মুক্তির আনন্দ প্রকাশ।
দীর্ঘ চার মাস পর শিথিল হয়েছে বিধিনিষেধ, তাই সবার আগে চুল-দাড়ি কামানো এবং নারীদের সৌন্দর্য্য চর্চার প্রয়োজনীয়তা দেখা দেয়। যে কারণে সোমবার সকাল থেকেই দীর্ঘ মানুষের সারি দেখা যায় সিডনির সেলুন এবং বিউটি পার্লার গুলোতে।
মূলত সোমবার মধ্যরাত থেকেই বিধিনিষেধ উঠে যেতে থাকে। একে একে খোলা শুরু হয় দোকান-পাট, রেস্টুরেন্ট, ক্যাফে।
এখন থেকে ক্যাফে এবং রেস্তোরাঁয় একসাথে দল বেধে খাবার খাওয়া যাবে। জিম লাইব্রেরি, সুইমিংপুলসহ যেকোনও জায়গায় ঢোকা যাবে বিধিনিষেধ ছাড়াই। এটাই যেন সিডনিবাসীর জন্য আনন্দের খবর।
সিডনির একজন সাধারণ নাগরিক জানিয়েছেন, "আমরা অপেক্ষা করে ছিলাম, কবে আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবো রেস্তোরাঁয় বসে, যেখানে সবসময় সঙ্গীতের সুর বাজে।"
কোভিড বিধিনিষেধের কারণে সিডনিতে ৫ কিলোমিটার দূরত্বের মধ্যে কারো বাড়ি যাওয়া এবং ভ্রমণ নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়ার সরকার।
যা অনেক পরিবারকে আলাদা করে দিয়েছিল। ফলে মানুষজন তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করার সুযোগ পেতো না।
নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষের করোনা টিকার দুটি ডোজ নেওয়া সম্পন্ন হয়েছে। এর পরই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরটি।
টিকা নেওয়ার হার ৮০ শতাংশ পূর্ণ হলে আরও বিধিনিষেধ শিথিল করা হবে। বর্তমানে ৯০ শতাংশের মতো মানুষ অন্তত এক ডোজ করে টিকা নিয়েছেন।
সূত্র: বিবিসি
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা