“নগর উন্নয়নে পয়ঃনিষ্কাশন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও Sewage Treatment Plant (STP) বাস্তবায়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অদ্য বিকাল ৩:০০ ঘটিকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অডিটোরিয়ামে “নগর উন্নয়নে পয়ঃনিষ্কাশন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও Sewage Treatment Plant (STP) বাস্তবায়ন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব এরাদুল হক। এছাড়াও গুলশান, বারিধারা ও বনানী সোসাইটির সম্মানিত সভাপতিবৃন্দ এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে মোট ১০ (দশ)টি প্রতিষ্ঠান তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করে। প্রতিষ্ঠানসমূহ হলো— ১) Sigma Group of Companies (Sigma Engineers Ltd.) ২) Ellipse Engineering and Construction Ltd. ৩) Biotech Innovations Ltd. ৪) Bangladesh Green Building Academy ৫) Daiki Axis Bangladesh ৬) Acumen Engineering Limited ৭) Center for Engineering and Technical Assistance (CETA) ৮) Research Innovation Commercialization ৯) Clima Energy EPC ১০) Pivot Engineering Ltd.
উপস্থাপনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ Sewage Treatment Plant (STP)-এর বিভিন্ন দিক, এর উপযোগিতা, প্রকারভেদ, প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং সম্ভাব্য ব্যয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরে।
রাজউক চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যে বলেন— ভবন মালিকগণ তাদের পছন্দ অনুযায়ী যেকোনো প্রতিষ্ঠানের মাধ্যমে Sewage Treatment Plant (STP) স্থাপন করতে পারবেন। ভবিষ্যতে প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে রাজউক কর্তৃক STP-এর নকশা অন্তর্ভুক্ত করা হবে। যেসব ভবনের অনুমোদিত নকশায় সেপটিক ট্যাংক বা সোকওয়েল রয়েছে, সেসব ক্ষেত্রে তা যথাযথভাবে স্থাপন করতে হবে। তবে ৫ (পাঁচ) কাঠা বা তদূর্ধ্ব আয়তনের প্লটের জন্য STP স্থাপন আইনগতভাবে বাধ্যতামূলক।
তিনি আরও উল্লেখ করেন যে, গুলশান, বারিধারা ও বনানী এলাকার লেকসমূহের দূষণ নিয়ন্ত্রণে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব প্রদান করছেন।
লেকসমূহে টয়লেটজনিত বর্জ্য প্রবাহ বন্ধের কার্যকর উপায় হিসেবে STP স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও লেকভিত্তিক আঞ্চলিক (Regional) STP স্থাপনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্প গ্রহণের বিষয়টি আলোচিত হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানিসমূহকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জনসচেতনতা বৃদ্ধির জন্য রাজউক ভবিষ্যতে কোম্পানিগুলোর অংশগ্রহণে একটি বিশেষ মেলার আয়োজন করবে বলেও তিনি জানান।
সেমিনারের শেষপর্যায়ে চেয়ারম্যান মহোদয় অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নগর উন্নয়নে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি