ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ২:৪

হাতিরঝিল এলাকার চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আগামী সাত দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। আজ শনিবার সকাল সোয়া ১০টায় হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান। পরিদর্শন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম হাতিরঝিল এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে নিবিড়ভাবে তদারকি করেন এবং দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দৃষ্টিনন্দন ও বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হাতিরঝিলের পরিবেশ রক্ষা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে বলে রাজউক সূত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল