ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে ভক্তদের মহা মানববন্ধন


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ৪:৫৪

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ-এর মৃত্যুর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সুনির্দিষ্ট বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর ভক্তরা। শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক “মহা মানববন্ধন ও প্রতিবাদ সভা”-র আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শত শত সালমান ভক্ত ও সাধারণ মানুষ ব্যানার-প্ল্যাকার্ড হাতে এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনের মূল ব্যানারে লেখা ছিল— “মিথ্যার আড়ালে সত্য কখনো ধামা চাপা থাকে না। কারণ সত্যের মৃত্যু নাই। সালমান শাহ হত্যার বিচার চাই।” ব্যানারে সালমান শাহ-কে ‘মহাকালের সুদর্শন মহানায়ক’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাঁর হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়। এই ব্যতিক্রমী কর্মসূচির যৌথ আয়োজন করে মদিনা স্মার্ট সাইন (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) এবং বিশিষ্ট সালমান ভক্ত এ. কে. এম. মোহাঃ আহমেদ।

সমাবেশে অংশ নেওয়া ভক্তদের হাতে থাকা প্ল্যাকার্ড থেকে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই একক দাবিতে ঢাকায় এসে সমবেত হয়েছেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— “আমি সিলেট থেকে আসছি, সালমান শাহ হত্যার বিচার চাই”, “আমি গাজীপুর থেকে আসছি, সালমান শাহ হত্যার বিচার চাই”, “আমি হবিগঞ্জ থেকে আসছি, সালমান শাহ হত্যার বিচার চাই”, “আমি ভোলা থেকে আসছি, সালমান শাহ হত্যার বিচার চাই” এবং “আমি রংপুর থেকে আসছি, সালমান শাহ হত্যার বিচার চাই”।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভক্তরা বলেন, সালমান শাহ কোনো সাধারণ অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন কোটি বাঙালির আবেগ। এত বছর কেটে যাওয়ার পরও তাঁর মৃত্যুর রহস্য ও এর পেছনের আসামিরা কেন ধরাছোঁয়ার বাইরে, তা নিয়ে তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি বা ফাঁসির দাবি জানান। একই সঙ্গে তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন না পর্যন্ত সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার হচ্ছে, ততদিন দেশের ৬৪টি জেলার সালমান ভক্তরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। আজ শনিবারের এই মানববন্ধনে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী