ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

তারুণ্যের শপথ: মাদক ও আগামীর বাংলাদেশ নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ২০-৬-২০২৬ বিকাল ৫:২৪

রাজধানীতে তরুণদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে এক আলোচনা সভার আয়োজন করেছে ‘নেক্সটজেন ঢাকা-১২’। 

“তারুণ্য, মাদক ও আগামীর বাংলাদেশ” শীর্ষক এ অনুষ্ঠানে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য মো. সাইফুল আলম খান। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। দেশের তরুণদের মাদকমুক্ত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভায় বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধ করা সম্ভব। তারা তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের ব্যানারে “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানটি বিশেষভাবে তুলে ধরা হয়, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবক ও তরুণ প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আয়োজক সংগঠন ‘নেক্সটজেন ঢাকা-১২’ জানায়, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান