রাজধানীর ভাটারা এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৪
মাদকের অভয়ারন্য হিসেবে পরিচিত রাজধানীর ভাটারা থানার ফাঁসেরটেক এলাকা থেকে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী। মাদক সেবন এবং বিক্রির অভিযোগে তাদের আটক করা হয় বলে জানায় ভাটারা থানা পুলিশ।
শনিবার (২০ জুন) সন্ধায় ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের ফাঁসেরটেক, বারিধারা জে ব্লক, বালুর মাঠসহ সংলগ্ন এলাকা থেকে ৪ জন চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে স্থানীয়রা।
আটককৃতরা হলেন- নুসরাত (২৫), লিলি (৫০), কাজল (৩৬), শরিফ (৩২)। তারা সকলেই ভাটারা থানার বিভিন্ন এলাকায়
দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। আটককৃতদের কাছ থেকে ইয়াবা, গাজা, হিরোইনসহ বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সহায়তায় মাদক বিক্রি এবং সেবনের দায়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানে অংশগ্রহনকারী বিএনপি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে ভাটারা থানা বিএনপির ৪০ নং ওয়ার্ডের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মিশকাতুল ওয়াজিন বকুল ঢালী বলেন, আওয়ামী শাসনামলে ফাঁসেরটেকসহ ভাটারা থানার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটে। অত্র এলাকা মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলে পতিত স্বৈরাচারের অনুসারীরা।
বিএনপি নেতা বকুল ঢালী আরো বলেন, আওয়ামী সুবিধাভোগীরা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে অত্র এলাকায় মাদকের বিস্তার করেছিল বিগত ১৭ বছর।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশব্যাপী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই দেশব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর ভাটারা থানার অত্র এলাকায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে ভাটারা থানা বিএনপি। আটককৃত ৪ মাদক ব্যবসায়ীকে ভাটারা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয় বলে জানান বিএনপি নেতা মিশকাতুল ওয়াজিন বকুল ঢালী।
এদিকে, তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় ভাটারা থানার অফিসার ইনচার্য বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশকে অবগত করায় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকাবাসীকে ধন্যবাদ জানান ভাটারা থানার অফিসার ইনচার্য।
এমএসএম / এমএসএম
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক