দায়িত্ব নেওয়ার আড়াই মাসেও গণমাধ্যমের মুখোমুখি হননি বিমানের এমডি, সাংবাদিকদের অসন্তোষ
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ দায়িত্ব গ্রহণের প্রায় আড়াই মাস পার করলেও এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কোনো মতবিনিময় করেননি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিকদের দাবি, চলতি বছরের এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, সেবাসংক্রান্ত বিষয়, পরিচালনাগত পরিবর্তন এবং আলোচিত কয়েকটি ঘটনার পরও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে ফোনকল, খুদে বার্তা (এসএমএস) এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অধিকাংশ ক্ষেত্রে কোনো সাড়া মেলেনি। এছাড়া সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভা বা সংবাদ সম্মেলনেও তাঁকে দেখা যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। আজ রবিবার (২১ জুন) সকালে রাজধানীর শাহবাগে একটি অনুষ্ঠান শেষে কয়েকজন সাংবাদিক বিমানসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনায় সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে নতুন করে অসন্তোষের সৃষ্টি হয়।
সাংবাদিকদের মতে, রাষ্ট্রীয় মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া এবং তথ্য প্রদান করা দায়িত্বেরই অংশ। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে প্রত্যাশিত যোগাযোগ বজায় রাখছেন না। এছাড়া বিমানের এমডির সঙ্গে যোগাযোগের জন্য কার্যকর কোনো সরকারি মোবাইল নম্বর ব্যবহৃত হচ্ছে না বলেও অভিযোগ করেছেন সাংবাদিকরা। তাঁদের দাবি, তিনি মূলত একটি বিদেশি নম্বর ব্যবহার করেন, ফলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পেশাগত যোগাযোগে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। গণমাধ্যমকর্মীরা মনে করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংবাদমাধ্যমের সঙ্গে উন্মুক্ত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এসব অভিযোগের বিষয়ে কাইজার সোহেল আহমেদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার