ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৩:৪

রাজশাহীর তানোরে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খাইরুল ইসলাম (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (১০ অক্টোবর) রাতে নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটে। খাইরুল তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের লুৎফর রহমানের বড় ছেলে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম প্রতিদিন রাতে মাদক সেবন করে এসে স্ত্রীকে নির্যাতন করতেন। রোববার রাতে তিনি স্ত্রীকে নির্যাতন করতে লাগলে পালিয়ে চাচিশাশুড়ির ঘরে চলে যায়। পরে রাত ৩টার দিকে তার স্ত্রী জানালা দিয়ে দেখতে পায় খাইরুল ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ সময় স্বজনরা ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে তানোর স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

এ বিষয় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাকিব বলেন, পরিবার বা কোথাও থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার