ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিরপেক্ষ তদন্তের দাবি

‎বিসমিল্লাহ ফলের আড়তকে কেন্দ্র করে ৫০ কোটি টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগ


রফিকুল ইসলাম photo রফিকুল ইসলাম
প্রকাশিত: ২১-৬-২০২৬ বিকাল ৫:৩৫

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের সুইচগেট সংলগ্ন বিসমিল্লাহ ফলের আড়ত ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে আওয়ামী লীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মীদের বিরুদ্ধে দীর্ঘদিনের চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ এবং ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
‎
রবিবার সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ-সমর্থিত একটি চক্র ফলের আড়ত ব্যবসায়ীদের ওপর প্রভাব বিস্তার করে আসছে। তাদের দাবি, যুবলীগ নেতা হিসেবে পরিচিত আনোয়ার হোসেন চিশতী (আনু) ও তার স্ত্রী ফাতেমা ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় এবং আর্থিক অনিয়মের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
‎
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের চাপ, ভয়ভীতি ও নির্যাতনের মধ্যে ব্যবসা পরিচালনা করেছেন। তারা অভিযোগ করেন, সমিতির সভাপতি আব্দুল মতিন বেপারি এসব অনিয়মের প্রতিবাদ করায় তাকে একাধিক মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে।
‎
ব্যবসায়ীদের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আনোয়ার আত্মগোপনে চলে যান। তবে দীর্ঘ নয় মাস পর তিনি পুনরায় আড়তে প্রবেশের চেষ্টা করলে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে সরে যেতে বাধ্য হন। এ সময় ব্যবসায়ীরা তার কাছে কথিত ৫০ কোটি টাকার হিসাব দাবি করেন।
‎
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বর্তমানে একটি মহল বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে উত্তরা পশ্চিম থানার যুবদলের আহ্বায়ক মিলন মিয়ার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। তারা স্পষ্টভাবে জানান, বিসমিল্লাহ ফলের আড়ত ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে মিলন মিয়ার কোনো সাংগঠনিক বা ব্যবসায়িক সম্পর্ক নেই।
‎
সমিতির নেতারা বলেন, একটি চক্র ব্যবসায়ীদের ঐক্য নষ্ট করে আড়তের নিয়ন্ত্রণ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করেন।
‎
সংবাদ সম্মেলনে বক্তারা প্রশ্ন তুলে বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় প্রভাব বিস্তার ও চাঁদাবাজির চেষ্টা করছে এবং তাদের পেছনে কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে—তা খতিয়ে দেখা প্রয়োজন।
‎
বিসমিল্লাহ ফলের আড়ত ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুল মতিন বেপারি ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরদার প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে।
‎
তারা আরও বলেন, বিসমিল্লাহ ফলের আড়ত দেশের অন্যতম বৃহৎ ফলের পাইকারি বাজার হিসেবে বহু মানুষের কর্মসংস্থানের উৎস। তাই বাজারকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এমএসএম / এমএসএম

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন