ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৪-৭-২০২৬ দুপুর ১১:৪৮

রাজধানীর গুলশান আবাসিক এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে একটি টাউন হল সভা অদ্য ২৩ জুলাই ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় গুলশান সোসাইটি লেক পার্কে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও রাজউকের সদস্যবৃন্দ সহ  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গুলশান সোসাইটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।

সভায় গুলশান এলাকায় সেপটিক ট্যাংক, সোক ওয়েল এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপনের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মহোদয় গুলশান লেকসহ আশপাশের জলাশয়সমূহকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, পরিকল্পিত ও পরিবেশসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিটি ভবনে যথাযথভাবে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও STP স্থাপন অপরিহার্য।

তিনি আরও বলেন, রাজউক আইন ও বিধি-বিধান অনুযায়ী এসব অবকাঠামো স্থাপন বাধ্যতামূলক এবং এ বিষয়ে সকলের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গুলশান লেকসহ রাজধানীর অন্যান্য জলাশয়সমূহ সংরক্ষণ ও দূষণমুক্ত রাখতে রাজউক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া, ভবিষ্যতে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও STP স্থাপনকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে গুলশান সোসাইটির জন্য পৃথক প্রেজেন্টেশনের আয়োজন করা হবে বলে তিনি জানান। উক্ত প্রেজেন্টেশনে সংশ্লিষ্ট প্রযুক্তির কার্যপদ্ধতি, স্থাপন ব্যয়, প্রয়োজনীয় স্থান এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়াদি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

সভায় অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে গুলশান এলাকার পরিবেশ সুরক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার