রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর জোন-৭/১ এর আওতাধীন দোলাইপাড়, জুরাইন ও শ্যামপুর এলাকায় অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবন নির্মাণ প্রতিরোধে বুধবার (২২ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৪টি ভবনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ২টি নির্মাণাধীন এবং ২টি নির্মিত ভবন ছিল। এছাড়া ৩টি বৈদ্যুতিক নির্মাণ মিটার জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহনাজ পারভীন বীথি। এ সময় উপস্থিত ছিলেন রাজউকের জোন-৭-এর পরিচালক জনাব মো. মাইনুল আবেদীন, জোন-৭/১-এর অথরাইজড অফিসার জনাব মো. ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও র্যাব, বাংলাদেশ পুলিশ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর কর্মকর্তারা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানের প্রথম পর্যায়ে জুরাইন রেলগেইট এলাকার ৫১/১ নম্বর প্লটে জনাব মো. ইলিয়াস মিয়ার অনুমোদনহীন একতলা রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সরকারি জমি অবৈধভাবে দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অভিযোগে ভবন মালিককে একদিনের সময় দিয়ে আগামী ২৩ জুলাই ২০২৬-এর মধ্যে মালিকানার বৈধ কাগজপত্র উপস্থাপন অথবা স্বেচ্ছায় দখলকৃত স্থান ছেড়ে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এ মর্মে তিনি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।
দ্বিতীয় অভিযানে শ্যামপুর শিল্প এলাকার ১/বি নম্বর প্লটে জনাব আজিজ আহমেদের অনুমোদনহীন দ্বিতল ভবনে ব্যবস্থা গ্রহণ করা হয়। প্লটটি ওয়ারিশ সম্পত্তি হওয়ায় অভিযুক্ত ও অভিযোগকারী উভয় পক্ষকে মালিকানার ভিত্তিতে সম্পত্তি বণ্টনের পর রাজউকের অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ভবনটিতে লোকজন বসবাস করায় তাৎক্ষণিক উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।
তৃতীয় অভিযানে পশ্চিম দোলাইপাড় এলাকার ৩৯ নম্বর প্লটে জনাব মো. ইসমাইল হোসেন (মো. আবু ইউসুফ)-এর অনুমোদিত সাততলা নির্মাণাধীন ভবনের উত্তর পাশের ব্যত্যয়পূর্ণ বাউন্ডারি ওয়ালের অংশ বিশেষ ভেঙে অপসারণ করা হয়। একই সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ২টি নির্মাণ মিটার (মিটার নম্বর: ১৮২২৬৬ ও DKH75520) জব্দ করা হয়। ভবনের ব্যত্যয়পূর্ণ অংশ নিজ দায়িত্বে অপসারণের অঙ্গীকার করে ভবন মালিক ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।
চতুর্থ অভিযানে পশ্চিম দোলাইপাড় এলাকার ৪৩ নম্বর প্লটে জনাব মো. আলাউদ্দীন খান (মো. মঞ্জিল হোসেন)-এর অনুমোদনবিহীন সাততলা নির্মাণাধীন ভবনের দক্ষিণ পাশের বাউন্ডারি ওয়ালের অংশ বিশেষ অপসারণ করা হয়। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ১টি নির্মাণ মিটার (মিটার নম্বর: ১৫৭০২৯৬) জব্দ করা হয়। এছাড়া ভবন মালিককে ২,০০,০০০ (দুই লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ব্যত্যয়পূর্ণ অংশ নিজ দায়িত্বে অপসারণের অঙ্গীকার করে তিনি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।
রাজউক জানিয়েছে, রাজধানীতে অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবন নির্মাণ রোধ এবং নিরাপদ নগরায়ণ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা