রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
রাজধানীর ভাটারায় চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়েছে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে। এককালীন ৫০ লাখ টাকা এবং প্রতি মাসে ৩ লাখ টাকা করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। আর এমন হুমকি পাওয়ার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে গোটা পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, গত ১৬ জুলাই রাজধানীর ভাটারা এলাকার নয়ানগরে অবস্থিত রুবেল এন্টারপ্রাইজের মালিক ভাঙ্গারী ব্যবসায়ী মো: হেলাল মিয়ার কাছে এককালীন ৫০ লাখ টাকা এবং প্রতি মাসে ৩ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। চাঁদার টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয় হেলাল মিয়াকে। এমন লোমহর্ষক ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার কারনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আতঙ্কে দিন কাটছে হেলাল মিয়া ও তার পরিবারের।
হেলাল মিয়ার স্ত্রী আফরোজা বেগম জানান, গত ১৬ জুলাই মোটা অংকের টাকা চাঁদা দাবী করে হুমকি দেয়ার পর ১৯ জুলাই রাতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দূর্বত্তরা। প্রতিষ্ঠানের মালামালের ব্যাপক ক্ষতি করা হয় বলে জানান আফরোজা বেগম।
তিনি বলেন, দূর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাংচুর করে এবং নগদ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যায়। প্রমাণ লোপাট করার জন্য বাইরে এবং ভেতরে থাকা মোট ৬টি সিসি ক্যামেরা ভাংচুর করে অকেজো করে দেয়া হয়।
এ ঘটনায় নেতৃত্বদানকারী ৭ জনকে আসামী করে রাজধানীর ভাটারা থানায় মামলা করা হয়েছ বলে জানান হেলাল মিয়ার স্ত্রী।
এমএসএম / এমএসএম
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক