আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে তা বাতিল করে নতুন করে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রার্থী ও সংগঠনটির সাধারণ সদস্যরা। একই সঙ্গে বর্তমান নির্বাচন ও আপিল বোর্ড পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের সাংগ্রিলা ইন-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন আটাবের সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, প্যানেল প্রধান এ এস এম ইব্রাহিম, দিদারুল হক, মাহমুদুল আলম সিদ্দিকীসহ ভুক্তভোগী প্রার্থী ও সাধারণ সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ১২ জুন প্রকাশিত আটাবের চূড়ান্ত ভোটার তালিকায় নানা ধরনের অসঙ্গতি রয়েছে। তাদের দাবি, তালিকায় বাতিল লাইসেন্সধারী প্রতিষ্ঠান, ভুয়া ভোটার এবং মৃত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হলেও ৪৬ জন বৈধ সদস্যকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
তাদের আরও অভিযোগ, বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ভুল প্রয়োগের মাধ্যমে আটাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ, সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সাবেক সহসভাপতি জিয়াউর রহমান খান রেজোয়ান এবং সাবেক উপমহাসচিব ইদ্রিস মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছিল।
বক্তারা জানান, এসব বিষয়ে এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার রায়ে গত ২১ জুলাই বিতর্কিত চূড়ান্ত ভোটার তালিকা বাতিল, চার নেতার প্রার্থিতা পুনর্বহাল এবং নির্বাচনী তফসিলের কয়েকটি কার্যক্রম বাতিল করে নতুন করে পুনঃতফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।
আপিল বোর্ডের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তাদের অভিযোগ, তিন সদস্যের আপিল বোর্ডের একজন সদস্য শুনানিতে উপস্থিত না থাকলেও পরবর্তী সময়ে সিদ্ধান্তে তার স্বাক্ষর নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, এটি প্রাকৃতিক ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী এবং এ ধরনের প্রক্রিয়ায় গৃহীত সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বর্তমান নির্বাচন ও আপিল বোর্ড বাতিল করে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন বোর্ড গঠন, প্রার্থিতা পুনর্বহাল হওয়া চার নেতাসহ অন্যায়ভাবে বাদ পড়া সব বৈধ প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া, ভুয়া ও বাতিল লাইসেন্সধারী প্রতিষ্ঠান বাদ দিয়ে আইনানুগভাবে নতুন ভোটার তালিকা প্রণয়ন, এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ অনুযায়ী নতুন নির্বাচনী তফসিল ঘোষণা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা।
বক্তারা বলেন, আটাবের মতো গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য সংগঠনের নির্বাচন অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়া উচিত। তাই দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
Link Copied