তেল ও চিনির গাড়িতে ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে পরিবহন মালিকদের মানববন্ধন
নারায়ণগঞ্জে তেল ও চিনিবাহী যানবাহনে ক্রমাগত ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় পরিবহন মালিকরা। আজ (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের জেলা পরিবহন মালিকগণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ আশেপাশের মহাসড়কগুলোতে সাম্প্রতিক সময়ে তেল ও চিনিবাহী ট্রাক-কাভার্ডভ্যানে ডাকাতির ঘটনা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। ডাকাত দলের কবলে পড়ে একদিকে যেমন ব্যবসায়ীরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে চালক ও শ্রমিকদের নিরাপত্তাও চরম হুমকির মুখে পড়েছে।
কর্মসূচিতে পরিবহন মালিকরা একটি ব্যানার প্রদর্শন করেন, যাতে লেখা ছিল:
"মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণে— তেল, চিনির গাড়ী ডাকাতি বন্ধের দাবিতে মানব বন্ধন। সৌজন্যে: নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকগণ।"
মানববন্ধন থেকে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা মহাসড়কগুলোতে পুলিশি টহল জোরদার করা, চিহ্নিত ডাকাত চক্রকে দ্রুত আইনের আওতায় আনা এবং পণ্যবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করার জোর দাবি জানান। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পরিবহন নেতারা।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার