ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ম্যানহোলের ঢাকনা চুরি, মৃত্যুফাঁদে পরিণত সড়ক! দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী।


আমির হামজা ভূঁইয়া photo আমির হামজা ভূঁইয়া
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ৪:৫০

রাজধানীর ডেমরা থানাধীন বাঁশেরপুল এলাকার আমিনবাগ-৪ নম্বর রোডে একের পর এক ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়ায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বিভিন্ন স্থানে খোলা ম্যানহোলগুলো এখন পথচারীদের জন্য ভয়ংকর ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা রাতের আঁধারে ম্যানহোলের লোহার ঢাকনা চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে ব্যস্ত সড়কের মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

বাসিন্দারা জানান, গত পরশুদিন একটি ছোট শিশু অসাবধানতাবশত একটি খোলা ম্যানহোলে পড়ে যায়। তবে আশপাশের মানুষের দ্রুত সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “খোলা ম্যানহোলগুলো এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে রাতের বেলা ও বৃষ্টির সময় এগুলো আরও ভয়ংকর হয়ে ওঠে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ সব ম্যানহোলে নতুন ও টেকসই ঢাকনা স্থাপন করতে হবে। পাশাপাশি ঢাকনা চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে প্রাণহানির মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারে। তাই জননিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আমিনবাগ-৪ নম্বর রোডের বাসিন্দারা।

প্রাণহানির পর নয়, দুর্ঘটনার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই এখন সময়ের দাবি।

এমএসএম / এমএসএম

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান