ধোলাইপাড়-জুরাইনে রাজউকের অভিযান: ১২ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭/১ এর উদ্যোগে রাজধানীর ধোলাইপাড়, জুরাইন ও কদমতলী এলাকায় অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (২২ জুন) পরিচালিত এ অভিযানে মোট ১২টি ভবনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ১০টি নির্মাণাধীন এবং ২টি নির্মিত ভবন ছিল। অভিযানে ১১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় এবং এক ভবন মালিকের কাছ থেকে নগদ ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
রাজউক জোন-৭ এর পরিচালক (উপসচিব) মো. মাইনুল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্য, কোলা বাহিনীর সদস্য এবং ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর কর্মকর্তারাও অংশ নেন।
অভিযানকালে ধোলাইপাড় এলাকায় আসকন ডেভেলপার্সের মালিক আবু সায়েম খালেদের নির্মাণাধীন ১১ তলা ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় পাওয়া গেলে ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন স্থাপনায় অনুমোদিত নকশা প্রদর্শনে ব্যর্থ হওয়া, অনুমোদনবিহীন নির্মাণকাজ পরিচালনা এবং নকশাবহির্ভূতভাবে ভবন সম্প্রসারণের অভিযোগে একাধিক ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বৈদ্যুতিক মিটার জব্দ এবং বিধি বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়।
অভিযান চলাকালে কয়েকজন ভবন মালিক ভবিষ্যতে অনুমোদন ছাড়া কোনো নির্মাণকাজ না করার অঙ্গীকার করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা প্রদান করেন। একই সঙ্গে আবাসিক ভবনে অবৈধভাবে পরিচালিত একটি কারখানা বন্ধের নির্দেশও প্রদান করা হয়।
রাজউক কর্মকর্তারা জানান, রাজধানীতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এবং অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদিত নকশা অনুসরণ এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে চলার জন্য ভবন মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। নগর পরিকল্পনা ও নির্মাণ বিধিমালা অমান্য করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভবন নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি