সিন্ডিকেটমুক্ত ও সদস্যবান্ধব আটাব গড়ার প্রত্যয়, গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
আসন্ন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নির্বাচন-২০২৬ সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে ‘আটাব গণতান্ত্রিক ফ্রন্ট’-এর নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বাদ আসর নয়াপল্টনের সাংগ্রীলা ইন (সাবেক লা লুনা) রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কার্যালয় উদ্বোধনের পাশাপাশি প্রার্থীদের সাফল্য, সদস্যদের কল্যাণ এবং দেশের ট্রাভেল ব্যবসার উন্নয়ন কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আটাবের সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সদস্য এবং ট্রাভেল ব্যবসায়ীরা অংশ নেন। বক্তারা বলেন, সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সদস্যদের স্বার্থ সংরক্ষণই গণতান্ত্রিক ফ্রন্টের মূল লক্ষ্য।
আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, “আমরা এমন একটি আটাব গড়ে তুলতে চাই, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং ক্ষুদ্র ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত হবে। এজন্য আসন্ন নির্বাচনে সদস্যদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।”
সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু বলেন, “এবারের নির্বাচন ট্রাভেল ব্যবসায়ীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখব।”
সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
ট্রাভেল খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সাবেক ইসি সদস্য দিদারুল হক বলেন, নিয়ন্ত্রণহীন টিকিট বিক্রির কারণে বাজারে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যা ব্যবসার স্বাভাবিক পরিবেশের জন্য ক্ষতিকর।
এ সময় বক্তব্য দেন আটাব ও হাবের সাবেক সহ-সভাপতি এ.এস.এম. ইব্রাহীম। তিনি গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের সফলতা কামনা করে সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেহ সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইসি সদস্য শাহআলম কবির, সাবেক অর্থসচিব মো. সফিক উল্লাহ নান্টু, সাবেক ইসি সদস্য আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ও গ্লোবাল ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী হায়াতুন নবী মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সদস্যরা গণতান্ত্রিক ফ্রন্টের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং সংগঠনের উন্নয়ন ও ঐক্য রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার