ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ বেতারের সীমানা প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ১:৩৬

দেশব্যাপী চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বেতারের সদর দপ্তরের সীমানা প্রাচীর ঘেঁষে গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদের সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। বেতার ভবনের দেয়াল ঘেঁষে গড়ে উঠা দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে শেরেবাংলা থানা পুলিশ। 

সোমবার (২২জুন) বিকেলে শেরেবাংলা থানার অফিসার ইনচার্জের নির্দেশে বাংলাদেশ বেতার ও নিউরো সাইন্স ইন্সটিটিউটের সামনে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে প্রায় শতাধিক দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

বাংলাদেশ বেতারের সীমানা প্রাচীর ঘেঁষে গড়ে ওঠা ভাতের হোটেল, চায়ের দোকান, পান সিগারেটের দোকান, ভাঙ্গারী পন্য ব্যবসার দোকান, রিকসা মেকারের দোকান, ডাবের দোকানসহ বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে উচ্ছেদ অভিযানের ভিডিও ও ছবি তুলতে গেলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে মারমুখী আচরণ করে কয়েকজন। অকথ্য ভাষায় গালিগালাজ করে বেতারের সীমানা প্রাচীর ঘিরে ভাঙ্গারী ব্যবসায়ী এক নারী। তার সাথে আরো কয়েকজন নারী-পুরুষ যুক্ত হয়ে মারমুখী আচরণ শুরু করে। এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দেয় ভাঙ্গারী ব্যবসায়ী ওই নারী। যেকোন সময় সুযোগ পেলেই হাত পা ভেঙ্গে দেয়া হবে বলে সাংবাদিকদের হুমকি দেয়া হয়। 

এছাড়া বেতারের বিপরীত পাশে অবস্থিত নিউরো সাইন্স ইন্সটিটিউটের সামনে ফুটপাতসহ মূল সড়কের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদের সময় ছবি তোলা এবং ভিডিও করার সময় ডাব ব্যবসায়ী এক মহিলা আপত্তিকর ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তার সাথে আরো একজন মহিলা  পরিস্থিতিকে জটিল করে তোলে। তবে ফুটপাত দখল প্রতিরোধে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। দায়িত্ব সঠিকভাবে পালন করে উচ্ছেদ অভিযান সম্পন্ন করে শেরেবাংলা থানা পুলিশ। ফুটপাত দখল প্রতিরোধে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানায় শেরেবাংলা থানা পুলিশ। 

এদিকে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী শাসনামলের দীর্ঘ সময়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের যোগসাজসে বেতারের সীমানা প্রাচীর, ফুটপাত এবং মূল সড়কের জায়গা দখল করে বিভিন্ন ধরনের দোকান বসিয়ে ব্যবসা করে আসছে আওয়ামী লীগের কর্মী, সমর্থক এবং ইনফরমাররা। তারা এই জায়গাটি একেবারে জিম্মি করে রেখেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা।

উচ্ছেদ অভিযানের আগে শেরেবাংলা থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেকোন অনিয়ম কিংবা অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন বদ্ধ পরিকর। পুলিশের একটি টিম পাঠিয়ে ব্যবস্থা নেয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। এরপর শেরেবাংলা নগর থানা পুলিশের একটি টিম এসআই জাকিরের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। 

বাংলাদেশ বেতারের মতো একটি প্রথম শ্রেনীর কেপিআই এলাকার সীমানা প্রাচীর ঘিরে দোকানপাট গড়ে ওঠার বিষয়ে জানতে চাইলে বেতারের নিরাপত্তা কর্মকর্তা মো: হাফিজুর রহমান বলেন, এসব অবৈধ স্থাপনা সরানোর জন্য একাধিকবার শেরেবাংলা থানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বেতারের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ সব সময় সজাগ রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন