ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে সাংবাদিক নির্যাতনের মামলায় মিথ্যা জড়িয়ে ফাঁসানোর অভিযোগ: ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২৩-৬-২০২৬ বিকাল ৫:৪৮

সাভারে জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে এক নিরপরাধ ব্যক্তিকে সাংবাদিক নির্যাতনের মামলায় মিথ্যা আসামি করে ফাঁসানোর অভিযোগ উঠেছে। আজ ২৩ জুন ২০২৬ তারিখে জাতীয় প্রেসক্লাবে সংবাদ  সম্মেলন ও মানববন্ধন  ভুক্তভোগী মো.মামুনের পরিবার। বিরোধের সূত্রপাত ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন মজিদপুর এলাকার বাসিন্দা মো. মামুন জানান, তার মামাতো ভাই সামসুল হক মোল্লার সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 ২০২৩ সালের ৩০ মে সামসুল ও তার ভাইয়েরা মামুনের পরিবারের ওপর হামলা চালায়। ওই ঘটনায় মামুনের মা উম্মে নাহার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে। পরবর্তীতে সামসুল মোল্লা গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মারা যান। মৃত্যুর আগে তার সমস্ত পৈত্রিক সম্পত্তি কৌশলে নিজের নামে লিখে নেন তার স্ত্রী নাজমা বেগম এবং এরপর থেকে নাজমা বেগম এই জমি সংক্রান্ত বিরোধে জড়ান।

​প্রভাব খাটিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ
​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নাজমা বেগমের ভাই এবং নিউজ২৪-এর সাভার প্রতিনিধি নাজমুল হুদা নিজের পদের প্রভাব খাটিয়ে গত ২৩ মে ২০২৬ তারিখে সাভার মডেল থানায় দায়েরকৃত একটি সাংবাদিক নির্যাতন মামলায় (মামলা নং-৮৬) মো. মামুনকে ২১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করিয়েছেন।
​বিজ্ঞপ্তিতে প্রকৃত ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, গত ২৩ মে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় শামীম নামের এক মাদক ব্যবসায়ী তিন সাংবাদিককে মারধর করে। নাজমুল হুদা পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন এবং মামলার তদারকির দায়িত্ব পান। অভিযোগ করা হয়েছে, বোন নাজমা বেগমের সাথে পারিবারিক শত্রুতার জের ধরে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামুনকে এই মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।

​ভুক্তভোগীর বক্তব্য ও দাবি
​মো. মামুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন:
​ঘটনার দিন তিনি ঘটনাস্থলেই ছিলেন না। তার বাসা ৭ নম্বর ওয়ার্ডে, যা ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
​মূল আসামি শামীম বা মামলার অন্য কোনো আসামির সাথে তার কোনো পূর্ব পরিচয় বা সম্পর্ক নেই।
​শুধু পারিবারিক প্রতিহিংসার কারণে তাকেসহ আরও ৩/৪ জন ব্যক্তিকে এই মামলায় ফাঁসানো হয়েছে।
​এমনকি মারধরের শিকার সাংবাদিক সাদ্দাম হোসেন ও তুহিনও এই 'মামলা বাণিজ্য' নিয়ে নাজমুল হুদার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।
​নাজমুল হুদা দীর্ঘদিন ধরে তার বোনকে জমি ছেড়ে দেওয়ার জন্য মামুনদের চাপ ও হুমকি দিয়ে আসছিলেন উল্লেখ করে, এই মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী পরিবার।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী