শব্দে জাগরণ, কণ্ঠে বাংলাদেশ' মূলমন্ত্রে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ
আজ জাতীয় প্রেসক্লাবে ২৪ জুন ২০২৬: দেশের আবৃত্তিশিল্পী, আবৃত্তি সংগঠন এবং সংস্কৃতিকর্মীদের একটি জাতীয় প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে 'বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ'। সংগঠনটির মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে "শব্দে জাগরণ, কণ্ঠে বাংলাদেশ"।
নবগঠিত এই জাতীয় সংগঠনের শীর্ষ নেতৃত্বে রয়েছেন: সভাপতি: ড. মোহাম্মদ কামরুল আহসান
আমরা আজ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেই সকল নিবেদিতপ্রাণ আবৃত্তিশিল্পী ও আবৃত্তি সংগঠনগুলোকে একত্রিত করে, জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সুফল অর্জনের লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা আজ সমবেত হয়েছি। আর এই মহতী উদ্দেশ্য থেকেই আজ আত্মপ্রকাশ করছে “বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ”।
সাধারণ সম্পাদক: এনামুল হক জুয়েল বলেন
বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ"-এর আজকের এই ঐতিহাসিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আবৃত্তিশিল্পী, বরেণ্য কবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আবৃত্তি সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা—আপনাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত।
বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, আমাদের জাতিসত্তার ধারক ও বাহক। যার উচ্চারণের ইতিহাস অত্যন্ত দীর্ঘ ও গৌরবময়। বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম এবং চব্বিশের জুলাই আন্দোলনসহ প্রতিটি গণ-অভ্যুত্থান ও সামাজিক-সাংস্কৃতিক জাগরণে বাংলা ভাষা ও কবিতা আমাদের সাহস ও প্রত্যয়ের প্রতীক হয়ে কাজ করেছে।
নজরুল থেকে সুকান্ত—যুগে যুগে কবিতার অমোঘ পঙক্তি মানুষের হৃদয়ে সাহসের সঞ্চার করেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। সেই কবিতাকে মানুষের প্রাণে পৌঁছে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো আবৃত্তি। আবৃত্তি কেবল কবিতা পাঠ নয়; এটি কণ্ঠের শিল্প, চিন্তার শুদ্ধতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান ধারক।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ ঘোষণায় বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আবৃত্তি একটি শক্তিশালী শিল্পমাধ্যম। চেতনা, আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে কবিতা ও আবৃত্তি মানুষের মাঝে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে অসংখ্য আবৃত্তিশিল্পী ও সংগঠন নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। তাঁদের এই সম্মিলিত শক্তিকে জাতীয় পর্যায়ে সমন্বিত করে আবৃত্তি শিল্পের উন্নয়ন, ভাষার শুদ্ধ চর্চা, সাহিত্যপ্রেম ও সাংস্কৃতিক নেতৃত্বের বিকাশের লক্ষ্যে কাজ করবে বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ।
আগামী দিনের কর্মপরিকল্পনা
সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু দূরদর্শী ও যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে:
তরুণদের উন্নয়ন: শিশু, কিশোর ও তরুণদের জন্য আধুনিক প্রশিক্ষণ, কর্মশালা, উৎসব এবং নেতৃত্ব বিকাশমূলক কর্মসূচি।
নতুন উইং বা নেটওয়ার্ক: জাতীয় শিশু আবৃত্তি একাডেমি, জাতীয় শিশু আবৃত্তি অ্যাসোসিয়েশন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি নেটওয়ার্ক, জাতীয় আবৃত্তি চ্যাম্পিয়নশিপ এবং ডিজিটাল আবৃত্তি উৎসবের আয়োজন।
প্রবীণদের সম্মাননা ও আর্কাইভ: প্রবীণ আবৃত্তিশিল্পীদের অভিজ্ঞতা সংরক্ষণ ও সম্মান প্রদর্শনের লক্ষ্যে জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন, আজীবন সম্মাননা, ফেলোশিপ, ডিজিটাল আর্কাইভ এবং মেন্টরশিপ কর্মসূচি বাস্তবায়ন।
তৃণমূল ও আন্তর্জাতিক বিস্তৃতি: দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও আবৃত্তিকে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে আন্তর্জাতিক কবিতা উৎসব, অনলাইন প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন
দায়িত্ব গেল, এবার সম্পদ-টেন্ডার নিয়ে প্রশ্নের মুখে বদরুল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা সহকারে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান
কনফিডেন্স সার্ভে ট্রেনিং সেন্টারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন
মুসলিম উম্মাহর ঐক্য ও ফিলিস্তিন ইস্যু নিয়ে পাকিস্তান দূতাবাসে ইনসাফ গার্ডের সভাপতির আলোচনা
রাজধানীতে হোটেল এবং স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ
ডিএমপির জুলাইয়ের সেরা শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল,১২ বার শ্রেষ্ঠ ওসির পুরস্কার হাফিজের
আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২
প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা
দেশব্যাপী বিএনপিকরণের অন্যতম এজেন্ডা হচ্ছে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ক্ষমতা প্রদান করাঃ শেখ ফজলুল করীম মারুফ
দুর্নীতিবাজ নারী হিসাবরক্ষক শাহনাজকে কোন উপজেলায় নিতে চায় না
সৌদির সঙ্গে সপ্তাহে ৮৪ যাত্রীবাহী ফ্লাইট, বাড়ছে কার্গো সুবিধা