ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত সংগীতশিল্পীর মর্যাদা পেলেন লাইলী বেগম


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২৫-৬-২০২৬ দুপুর ১:৩১

গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ফরিদপুরের শিল্পী লাইলী বেগমকে বেতারের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পীর মর্যাদা দিল বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাংলাদেশ বেতারের সদর দপ্তরে লাইলী বেগমকে বেতারের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী হিসেবে  আনুষ্ঠানিক স্বীকৃতির সম্মাননা সনদ তুলে দেন বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিচালক মো: বশির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 
 
অনুভূতি প্রকাশ করতে গিয়ে লাইলি বেগম বলেন, বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে তালিকাভুক্ত সংগীতশিল্পীর মর্যাদা দেয়ার জন্য। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের সম্মানে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ বেতারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান বর্তমান সময়ের ভাইরাল সঙ্গীতশিল্পী লাইলি বেগম। 

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সঙ্গীতশিল্পী লাইলি বেগমকে বেতারের তালিকাভুক্ত শিল্পীর মর্যাদা দেয়ার বিষয়ে মহাপরিচালক এ এস এম জাহীদ বলেন, বাংলাদেশ বেতার সব সময় সবার জন্য। সেই শুরু থেকেই প্রতিভার মূল্যায়ন করে আসছে বাংলাদেশ বেতার। আগামী দিনগুলোতে সঙ্গীতশিল্পী লাইলি বেগমের সাফল্য কামনা করেন বেতারের মহাপরিচালক। 

বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান 'ইউফোনি'তে গান পরিবেশন করেন লাইলি বেগম। বাংলাদেশ বেতারের নিউ মিডিয়ার তত্ত্বাবধানে অনন্যা আচার্য্যর উপস্থাপনায় এই অনুষ্ঠানটি যে কেউ চাইলে দেখতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।  

এর আগে, ১৭ জুন বুধবার 
সকালে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লাইলী বেগমের হাতে তিন লাখ টাকার একটি অনুদানের চেক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২৪ মে ফরিদপুরে নজরুলজয়ন্তীর এক অনুষ্ঠানে লাইলী বেগম গেয়েছিলেন নজরুল ইসলামের গান ‘নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল’। তাঁর কণ্ঠে গাওয়া গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই রাতারাতি আলোচনায় চলে আসেন ভবঘুরে শিল্পী লাইলি বেগম। 

শৈশবেই মা-বাবা হারানো লাইলী বেগম ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় এক নারীর কাছে বড় হন। পালিত সেই মা তাঁকে একটি হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, গানও শিখিয়েছিলেন। বিভিন্ন সামাজিক এবং আধ্যাত্মিক গানের আসরেও সঙ্গে করে নিয়ে যেতেন তাকে। এভাবেই ধীরে ধীরে গানের প্রতি ভালোবাসা তৈরী হয় লাইলি বেগমের।

এমএসএম / এমএসএম

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন