ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ন্যাশনাল আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৫-৬-২০২৬ রাত ১১:৩২

‘Carbon Conscious Urban Design Idea Competition 2026’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে তরুণ স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের উদ্ভাবনী ধারণা উঠে এসেছে, যা আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব, স্থিতিশীল ও জলবায়ু-সংবেদনশীল ঢাকার স্বপ্ন তুলে ধরে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং German Federal Ministry for Economic Cooperation and Development (BMZ)-এর অর্থায়নে United Nations Office for Project Services (UNOPS), United Nations Environment Programme (UNEP), UN-Habitat এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে টেকসই উপকরণের মাধ্যমে বিল্ট এনভায়রনমেন্টের রূপান্তর’ প্রকল্পের অধীনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

টেকসই নগর উন্নয়নের জন্য উদ্ভাবনী সমাধান অনুসন্ধানে অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জলবায়ু-সচেতন ডিজাইনের মাধ্যমে গণপরিসর পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা বাস্তুতান্ত্রিক পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, স্বল্প-কার্বন উপকরণ ব্যবহার, পানি ব্যবস্থাপনা এবং অন্তর্ভুক্তিমূলক গণপরিসর উন্নয়নের সমন্বয়ে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

স্থাপত্য, নগর পরিকল্পনা, প্রকৌশল ও টেকসই উন্নয়ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড ১২টি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মোট ৩৬টি ডিজাইন প্রস্তাব মূল্যায়ন করে। জুরি বোর্ডের মতে, প্রস্তাবনাগুলোতে সৃজনশীলতা, কারিগরি উৎকর্ষতা এবং বাস্তবসম্মত নগর সমাধানের চমৎকার সমন্বয় দেখা গেছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর টিম “বার্ন/ব্রেথ” তাদের “The Receding Membrane” শীর্ষক প্রস্তাবনার জন্য প্রথম পুরস্কার অর্জন করে। প্রস্তাবনাটি একটি অব্যবহৃত জলাশয়কে পরিবেশগতভাবে পুনরুদ্ধার করে অন্তর্ভুক্তিমূলক গণপরিসরে রূপান্তরের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে এবং ‘Excellence in Presentation Award’-ও অর্জন করে।

দ্বিতীয় পুরস্কার লাভ করে চুয়েটের টিম “ইউনিট ফাইভ” তাদের “SATURATE: An Urbanscape That Returns Water to Earth” শীর্ষক প্রস্তাবনার জন্য এবং তৃতীয় পুরস্কার অর্জন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর টিম “ওয়েস্ট লাইন” তাদের “Memories of Bengal: An Ecology of Belonging in the Urban Fabric” প্রস্তাবনার জন্য।

এছাড়া চারটি বিশেষ পুরস্কারের মাধ্যমে বিষয়ভিত্তিক অবদানের স্বীকৃতি দেওয়া হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির টিম “ভ্যানগার্ড আরবানিস্টস” ‘লো-কার্বন পাবলিক স্পেস অ্যাওয়ার্ড’, খুলনা ইউনিভার্সিটির টিম “ছায়া” ‘ক্লাইমেট-রেসিলিয়েন্ট অ্যান্ড ডিজাস্টার-রেডি পাবলিক স্পেস অ্যাওয়ার্ড’ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) টিম “অরণ্যক” ‘ইনক্লুসিভ অ্যান্ড অ্যাক্সেসিবল পাবলিক স্পেস অ্যাওয়ার্ড’ অর্জন করে।

বিজয়ী দলগুলোকে সর্বমোট ১০ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। এই প্রতিযোগিতা ভবিষ্যৎ স্থপতি, পরিকল্পনাবিদ ও ডিজাইনারদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা উৎসাহিত করার মাধ্যমে বাংলাদেশে স্বল্প-কার্বন ও সম্পদ-সাশ্রয়ী বিল্ট এনভায়রনমেন্ট গড়ে তোলার বৃহত্তর প্রচেষ্টার অংশ। এতে প্রকৃতি-ভিত্তিক সমাধান, টেকসই উপকরণ এবং অন্তর্ভুক্তিমূলক নকশার মাধ্যমে জলবায়ু-সহনশীল শহর নির্মাণের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
বিজয়ী দল ও সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানিয়ে আয়োজকবৃন্দ, বিশেষ করে রাজউকের চেয়ারম্যান এবং ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, জমাকৃত প্রস্তাবনাগুলোর উচ্চমানের প্রশংসা করেন এবং টেকসই নগর উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

এমএসএম / এমএসএম

সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম

ন্যাশনাল আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

সাংবাদিকদের নিয়ে ডা. শাফীর অবমাননাকর মন্তব্যে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের নিন্দা ও ক্ষোভ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা শাখাওয়াত হোসেন কানন

উত্তরা পূর্ব থানার অভিযানে ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০২ দালালকে কারাদণ্ড ও ১ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

চেক ডিজঅনারের মামলায় মূল আসামির পরিবর্তে প্রক্সি দিতে এসে আটক নারী

জাতীয় প্রেস ক্লাবে 'বিশ্ব পরিবেশের বর্তমান অবস্থা ও আমাদের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দেড় বছর পর জনি হত্যা রহস্য উদ্ঘাটন, দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাসার বাবুর্চি মাদক ব্যবসায় কোটিপতি!

বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত সংগীতশিল্পীর মর্যাদা পেলেন লাইলী বেগম

মাদক, ছিনতাই, অপহরণের বিরুদ্ধে কঠোর অবস্থানে উত্তরা পূর্ব থানা অফিসার ইনচার্জ(ওসি) মোরশেদ আলম

এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা