হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন: আধুনিক প্রযুক্তিতে নান্দনিক করার পরিকল্পনা রাজউকের
রাজধানীর হাতিরঝিল এলাকায় চলমান বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। অদ্য ২৭ জুন ২০২৬ খ্রি. (শনিবার) সকাল ১০.০০ ঘটিকায় এই যৌথ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত मंत्रालয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি।
যৌথ এই পরিদর্শনে আরও অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মোঃ আমিনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাতিরঝিল এলাকার গত সাত দিনের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি।
নান্দনিক এই বিনোদন কেন্দ্রের পরিবেশ রক্ষায় রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম সর্বসাধারণকে হাতিরঝিল এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারে আরও সচেতন ও উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। হাতিরঝিলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি উল্লেখ করেন, আগামীতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে হাতিরঝিলকে আরও উন্নত ও নান্দনিকভাবে গড়ে তোলার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে হাতিরঝিল এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ, পর্যাপ্ত আধুনিক আলোকসজ্জা, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা জোরদারে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
পরিদর্শন শেষে উপস্থিত অতিথিবৃন্দ ঢাকার ফুসফুস খ্যাত হাতিরঝিল এলাকার পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এবং এর সৌন্দর্য ধরে রাখতে দেশের সকল নাগরিককে সম্মিলিতভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা