ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চেক ডিজঅনার মামলায় প্রক্সি দিতে এসে আটক নারী দুই দিনের রিমান্ডে


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ৩:১৮

২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় মূল আসামির পরিবর্তে আদালতে হাজির দিতে এসে গ্রেপ্তার হওয়া মনোয়ারা বেগমকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিদ হোসেন আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই কামরুল ইসলাম  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

মামলার বিবরনে জানা যায়, এই মামলার বাদী নিবেদিতা আহমেদ তুলি ২০২৫ সালের ২৩ মার্চ নাসরিন সিকদার নামে এক নারীর বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করেন। ১৬ জুন আসামি নাসরিন আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এরপর গত বৃহস্পতিবার নাসরিন সিকদারের পরিবর্তে মনোয়ারা বেগমকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানির সময় মনোয়ারার পরিচয় ও মামলার বিষয় নিয়ে আদালতের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, তিনি প্রকৃত আসামির পরিবর্তে প্রক্সি দিতে এসেছেন। পরে তাঁকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো: ইব্রাহিম খলিল বাদী হয়ে নাসরিন সিকদার, মনোয়ারা বেগম ও তার আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।  শুক্রবার শুনানির সময় মনোয়ারার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক তাঁর কাছে জানতে চান, তিনি এর আগে এমন কাজ করেছেন কি না। জবাবে মনোয়ারা বলেন, ‘না, আমি আগে এ ধরনের কাজ করিনি। আমি আইনজীবীর চেম্বারে কাজ করি। উকিল আমাকে নিয়ে গেছেন এর বেশি কিছু জানি না।’ পরে বিচারক বিস্তারিত তথ্য তদন্ত কর্মকর্তাকে জানানোর নির্দেশ দিয়ে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নাসরিন সিকদার ও তার আইনজীবী  অর্থের প্রলোভন দেখিয়ে মনোয়ারাকে আসামি সাজিয়ে আদালতে হাজির করেন। নাসরিন সিকদারের আইনজীবী ওকালতনামায় ভুয়া ব্যক্তির নাম লিখে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। আসামিরা পরস্পর যোগসাজশে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন