ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জাতীয় বাজেটে বরিশাল অঞ্চলের বরাদ্দের দাবিতে ঢাকায় বিশাল মানববন্ধন


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ৪:৪৭

জাতীয় বাজেটে বরিশাল অঞ্চলের টেকসই উন্নয়ন ও জনগুরুত্বপূর্ণ একাধিক দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দের দাবিতে রাজধানী ঢাকায় বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে ‘বরিশাল জেলা সমিতি, ঢাকা’। শনিবার (২৭ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে বরিশাল জেলা সমিতির পাশাপাশি ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতি, বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতি, বরিশাল বিভাগীয় কর আইনজীবী সমিতি, পটুয়াখালী জেলা সমিতি এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলা ও সহযোগী সংগঠনসমূহ সংহতি প্রকাশ করে অংশ নেয়।

সমাবেশে প্রধান সমন্বয়কের বক্তব্যে বরিশাল জেলা সমিতির নেতৃবৃন্দ বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দুয়ার খুলেছে। কিন্তু জাতীয় বাজেটে যদি সুনির্দিষ্ট বরাদ্দ না থাকে, তবে এই সম্ভাবনার গুটি কয়েক সুবিধা ছাড়া সাধারণ মানুষ বঞ্চিতই থেকে যাবে। দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থেই অবহেলিত বরিশাল অঞ্চলের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন এখন সময়ের দাবি।” মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও যানজটপ্রবণ হয়ে উঠেছে। পর্যটন নগরী কুয়াকাটা ও পায়রা বন্দরের পূর্ণাঙ্গ সুবিধা পেতে এই সড়ক দ্রুত ৬-লেনে উন্নীত করা ছাড়া কোনো বিকল্প নেই। অথচ এবারের বাজেটেও এই মেগা প্রকল্পের জন্য দৃশ্যমান কোনো বরাদ্দ রাখা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।

নদী ভাঙন ও কর্মসংস্থান প্রসঙ্গে বক্তারা আরও বলেন, প্রতি বছর নদী ভাঙনে বরিশালের হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে ঢাকামুখী হচ্ছে। এই ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির জন্য অবিলম্বে বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা করতে হবে। একই সাথে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন না করায় পুরো বিভাগের মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। মানববন্ধন থেকে বরিশাল অঞ্চলের উন্নয়নে মূলত ৫টি প্রধান দাবি সরকারের কাছে পেশ করা হয়। দাবিগুলো হলো— ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬-লেন সড়কের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা; নদী ভাঙনের কবল থেকে বরিশাল অঞ্চলকে রক্ষা করতে স্থায়ী ও কার্যকর টেকসই পদক্ষেপ নেওয়া; বরিশালে বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্রুত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) স্থাপন করা; ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসা সেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করা।

পুরো মানববন্ধন কর্মসূচিটি বরিশাল জেলা সমিতির সভাপতি ডক্টর এনামুল করিমের দূরদর্শী দিকনির্দেশনায় এবং কার্যকরী সমন্বয়ক কমিটির সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানববন্ধন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শামসুল আলমের সই করা এক বার্তায় জানানো হয়, বক্তারা অনতিবিলম্বে এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আসন্ন বাজেটে বরিশালের সাধারণ মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী