ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ২ আহত ৩


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২১ বিকাল ৭:১

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের তারে জড়িয়ে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বিলনাদো গ্রামে। ১১ অক্টোবর সোমবার বিকাল প্রায় ৫টার দিকে মৃত দবির ফকিরের ছেলে কাশেম আলী ফকির (৬৫) তার বাড়ীতে বিদ্যুতের লাইন নিতে খুটি পুতার জন্য মাটি খুড়তে ছিলো। সানু প্রামানিকের ছেলে শহিদুল ইসলামের বাড়ীর উপর দিয়ে তার নেওয়ায় সময় মাটি খুড়া গর্তে বাঁশের খুটি উচু করতে গেলে বিদ্যুতের তারের সাথে ওই বাঁশ ঠেকলে বাশি প্রামানিকের স্ত্রী মর্জিনা খাতুন (৪৫) ও মৃত দেছের প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম (৪০) আটকে যায় এবং বাশি প্রামানিকের ছেলে মহব্বত আলী (২৫), বালা প্রামানিকের ছেলে ইয়াছিন আলী (২২),মৃত দবির ফকিরের ছেলে কাশেম আলী ফকির (৬৫) ও সানু প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম ছিটকে পরে যায়। পরে ঘটনাস্থলেই মর্জিনা খাতুন ও রফিকুল ইসলাম মারা যান। আহতদের  স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল।

এমএসএম / এমএসএম

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট