হাসপাতালের ভবন ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে রাজউকের পরিদর্শন
রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে ভবনের কাঠামোগত নিরাপত্তা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে সরেজমিন পরিদর্শন করেছে রাজউক। রবিবার (২৮ জুন ২০২৬) জোন-০৭-এর আওতায় পরিচালিত এ পরিদর্শনে নেতৃত্ব দেন পরিচালক (উপসচিব) জনাব মো. মাইনুল আবেদীন।
পরিদর্শনকালে কর্মকর্তারা হাসপাতাল ভবনটি রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে ভবনের ফায়ার সেফটি ব্যবস্থা, জরুরি নির্গমন পথ (ইমারজেন্সি এক্সিট), ফায়ার অ্যালার্ম ও ফায়ার হাইড্রেন্টের কার্যকারিতা, পার্কিং স্থানের যথাযথ ব্যবহার এবং অন্যান্য নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয় সরেজমিনে পরীক্ষা করা হয়।
এ সময় অথরাইজড অফিসার, ইঞ্জিনিয়ার ইলিয়াস সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
রাজউক সূত্রে জানা যায়, হাসপাতালসহ জনসমাগম বেশি হয় এমন ভবনগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, অনুমোদিত নকশা অনুসরণ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে এ ধরনের তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে জোন-০৭-এর আওতাধীন অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও নিয়মিত সরেজমিন পরিদর্শন পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা