ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজউক জোন-৭ দপ্তরে গবেষণাপত্র উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৯-৬-২০২৬ দুপুর ৪:৩৪

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অথরাইজড অফিসার জোন-৭-এর দপ্তরে আজ একটি গবেষণাপত্র উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে নগর পরিকল্পনা ও ইমারত নির্মাণ বিধিমালা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
জোন-৭/২-এর সরকারি কর্মকর্তা জনাব মোঃ মেহেদী হাসান "To Evaluate the Effectiveness of Electronic System (ECPS) of RAJUK" শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। গবেষণাপত্রটিতে রাজউকের ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ECPS)-এর সামগ্রিক কার্যকারিতা বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায়, ডিজিটাল পদ্ধতিতে ইমারত নির্মাণ অনুমোদন প্রক্রিয়া পরিচালনায় ECPS উল্লেখযোগ্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে। তবে একই সাথে সিস্টেমটির কিছু সীমাবদ্ধতাও চিহ্নিত করা হয়, যার মধ্যে লজিস্টিক্যাল অপ্রতুলতা, সিস্টেম রক্ষণাবেক্ষণে বিঘ্ন, ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগ এবং ব্যবহারকারী পর্যায়ে প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি উল্লেখযোগ্য। গবেষণাপত্রে ECPS-এর সক্ষমতা আরও বৃদ্ধির লক্ষ্যে কার্যকর নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।
অপরদিকে, জোন-৭/১-এর সরকারি কর্মকর্তা জনাব মেহেদী হাসান শাকিল "A Comparative Study of the Dhaka Metropolitan Building Construction Regulations 2008 and 2025" শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। এই গবেষণায় ঢাকা মেট্রোপলিটন ইমারত নির্মাণ বিধিমালার ২০০৮ ও ২০২৫ সংস্করণের তুলনামূলক পর্যালোচনা তুলে ধরা হয়।এই গবেষণায় ঢাকা মেট্রোপলিটন ইমারত নির্মাণ বিধিমালার ২০০৮ ও ২০২৫ সংস্করণের মধ্যে বিস্তারিত তুলনামূলক পর্যালোচনা তুলে ধরা হয়। 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন-৭-এর পরিচালক জনাব মোঃ মাইনুল আবেদীন (উপসচিব)। সভাপতিত্ব করেন জোন-৭/১-এর অথরাইজড অফিসার জনাব মোঃ ইলিয়াস। এ ছাড়াও সেমিনারে সরকারি অথরাইজড অফিসারবৃন্দ, প্রধান ইমারত পরিদর্শক এবং ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে গবেষণাপত্র উপস্থাপকদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। এই ধরনের গবেষণামূলক উদ্যোগ রাজউকের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং নগর পরিকল্পনায় আধুনিকায়নের পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল