ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

হাতিরঝিলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার ও গণপূর্ত প্রতিমন্ত্রীদ্বয়


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৯-৬-২০২৬ দুপুর ৪:৩৫

অদ্য ২৭ জুন ২০২৬ খ্রি. (শনিবার) সকাল ১০.০০ ঘটিকায় রাজধানীর হাতিরঝিল এলাকায় পরিচালিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম যৌথভাবে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে গত সাত দিনের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি। পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান মহোদয় জনগণকে হাতিরঝিল এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহারে আরও সচেতন ও উদ্বুদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে হাতিরঝিলকে আরও উন্নত, আধুনিক ও নান্দনিকভাবে গড়ে তোলার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে হাতিরঝিল এলাকায় নতুন করে বৃক্ষরোপণ, পর্যাপ্ত আধুনিক আলোকসজ্জা, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা জোরদারে অতিরিক্ত আনসার মোতায়েনের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ হাতিরঝিল এলাকার পরিবেশ সুন্দর, দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল