ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জার্মানির সবুজ সংকেত
জার্মানির বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তির পুনরুজ্জীবন ও ইসরায়েল–ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে বার্লিন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ইরানের পারমাণবিক ইস্যু ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা নিয়ে ইসরায়েলের সঙ্গে মতপার্থক্য চলার মধ্যেই এ কথা বলেন তিনি। খবর আল–জাজিরার।
জার্মানির চ্যান্সেলর হিসেবে বিদায় নেওয়ার আগে রোববার ইসরায়েল সফরে গিয়ে আঙ্গেলা ম্যার্কেল এ মন্তব্য করেন।
ম্যার্কেল বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সই হওয়া পারমাণবিক চুক্তিকে পুনরুজ্জীবিত করতে জার্মানি এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের কয়েক দশক ধরে চলা দ্বন্দ্ব–সংঘাত অবসানে দ্বিরাষ্ট্রীয় সমাধানই সেরা উপায় বলে মনে করে জার্মানি।
আঙ্গেলা ম্যার্কেল এ মন্তব্য করলেও ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলের ঘোর আপত্তি রয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বলেন, এই বিষয়ে আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে আশার তেমন কিছুই না দেখা গেলেও দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টি আলোচনার টেবিল থেকে সরিয়ে ফেলা বা এটি ধামাচাপা দেওয়া উচিত হবে না। তা ছাড়া একটা রাষ্ট্রছাড়া ফিলিস্তিনিরা নিরাপদে বসবাস করতে পারবেন না। অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপন কার্যক্রমও সংকট সমাধানে সহায়তা করেনি।
ম্যার্কেলের এসব কথার জবাবে অবৈধ বসতি স্থাপনকারীদের সাবেক নেতা বেনেট ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন। তিনি দাবি করেন, আমাদের অভিজ্ঞতা হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থ হবে, খুব সম্ভবত একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমার বাড়ি, এমনকি ইসরায়েলের যেকোনো স্থান থেকে এটির দূরত্ব হবে গড়পড়তা সাত মিনিটের পথ।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা