র্যাব-১-এর মোবাইল কোর্টে ১৭ মাদক কারবারি-সেবনকারী দণ্ডিত
রাজধানীর টঙ্গীপূর্ব থানাধীন মাজার বস্তি, টঙ্গী রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও জসিমউদ্দীন এলাকায় মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র্যাব-১। অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়।
র্যাব জানায়, সোমবার (২৯ জুন) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সিপিসি-১, সিপিসি-২ ও সদর কোম্পানির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ইয়াবা, গাঁজা ও মাদকদ্রব্যের ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।
অভিযান শেষে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান আটক ব্যক্তিদের অপরাধের ধরন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার