চাকরির খোঁজে ঢাকায় এসে প্রাণ হারালেন যুবক
বেকারত্ব ঘোচানোর জন্য কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন রাহিমুল কবির নামে এক যুবক। চাকরি পেয়ে পরিবারের মুখে হাসি ফোটাবেন এমন আশা নিয়ে রাজধানীতে পা রেখেছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ঢাকার বিমানবন্দর এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিভে যায় তার সেই স্বপ্ন। নিভে যায় তার জীবনপ্রদীপ।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর পুলিশ বক্সের পাশে একটি দুর্ঘটনায় মৃত্যু হয় তার। কোন গাড়ির ধাক্কায় তার প্রাণ গেছে তা চিহ্নিত করা যায়নি।
২৩ বছর বয়সী রাহিমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার লুৎফুল কবিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিমানবন্দর পুলিশ বক্সের পাশে মুমূর্ষু অবস্থায় রাহিমুলকে পড়ে থাকতে দেখেন কয়েকজন। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপপরিদরর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, ভোরে কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক। তখন পথচারীরা থানায় খবর দিলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুয়েল মিয়া আরও জানান, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ফোন নাম্বার থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। বেকার থাকায় চাকরির খোঁজে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। যে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে সেই গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
প্রীতি / প্রীতি
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল