ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জে খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার ও কুইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৪:৪৬

ঢাকার কেরানীগঞ্জে "নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) যৌথ ভূমিকা" শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) STIRC প্রকল্প, ঢাকা জেলা কার্যালয় এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি এবং কর্তৃপক্ষের সচিব মিজ শ্রাবস্তী রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ উমর ফারুক এবং স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ নাজমুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে বিএফএসএ চেয়ানম্যান মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেন- সরকার বা কর্তৃপক্ষ একা দেশের সবার খাবার নিরাপদ করতে পারবে না৷ এটা একটি সম্মিলিত প্রয়াস৷ তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি সবার অংশগ্রহণ জরুরি৷

এর আগে কর্মসূচির অংশ হিসেবে ধাপে ধাপে উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য নিরাপদতা ও পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল মঞ্চে সেই প্রতিযোগিতারই সমাপনী ও চূড়ান্ত পুরস্কার বিতরণ করা হয়।
সেমিনারে খাদ্য নিরাপদতা নিশ্চিতকরণের বাস্তবমুখী চ্যালেঞ্জ ও প্রতিকার নিয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসার। বক্তারা টেকসই খাদ্য নিরাপদতা অর্জনে আইনের প্রয়োগের পাশাপাশি উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত সর্বস্তরের মানুষের সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহবুব উল ইসলাম এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী মেহেরুন। তাঁরা খাদ্য নিরাপদতার মতো একটি জটিল ও জীবনঘনিষ্ঠ বিষয়ে স্কুল পর্যায়ে কুইজ ও সচেতনতা ছড়ানোর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তাঁরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এই ধরনের সময়োপযোগী পদক্ষেপ নিয়মিত গ্রহণের আহ্বান জানান। 
অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ তুলে দেন।

এমএসএম / এমএসএম

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা