ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টিকা না নেওয়ায় মাঠে ঢুকতে পারলেন না ব্রাজিল প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ১১:১০

টিকা না নেওয়ায় স্টেডিয়ামে ঢুকতে পারেননি ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তিনি চেয়েছিলেন সান্তোস ও গ্রেমিওর মধ্যে ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে। কিন্তু টিকা না নেওয়ায় তাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্থানীয় একটি সংবাদমাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই এ কথা জানান।

করোনা মহামারিতে এই প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে দর্শকদের খেলা দেখার সুযোগ দিয়েছিলো। ম্যাচ শুরুর আগেই সান্তোস কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলো যে, যারা টিকা নিয়েছেন এবং যাদের পিসিআর টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে তারাই স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন। আর প্রেসিডেন্ট বোলসোনারো যেহেতু টিকা নেননি, তাই তাকে মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে। 

মেট্রোপলিস নিউজ পোর্টালকে বোলসোনারো বলেন, আমাকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়নি সান্তোস কর্তৃপক্ষ। আমি চেয়েছিলাম ম্যাচটি মাঠে বসে দেখতে। তারা বলেন, খেলা দেখতে হলে অবশ্যই টিকা নিতে হবে। কিন্তু কেন?

করোনার টিকা গ্রহণে অনাগ্রহ প্রকাশ ও অন্যান্যদেরকে টিকা নিতে নিরুৎসাহিত করায় আগেও খবরের শিরোনামে এসেছিলেন বোলসোনারো। তার দাবি, একবার করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তাই আর টিকা নেওয়ার প্রয়োজন নেই। 

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত