রাজউকের জোন-৭ এর তিন হাসপাতালে পরিদর্শন, দুইটির অনুমোদিত নকশা প্রদর্শনে ব্যর্থতা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭ এর আওতাধীন এলাকায় অবস্থিত তিনটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সরেজমিন পরিদর্শন পরিচালনা করা হয়েছে। পরিদর্শনকৃত হাসপাতালগুলো হলো সূত্রাপুরের ওয়াল্টার রোডে অবস্থিত মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড, একই এলাকার আর এম দাস রোডে অবস্থিত ক্যাপিটাল হাসপাতাল লিমিটেড এবং ওয়ারীর দয়াগঞ্জ রোডে অবস্থিত সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড।
পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (উপসচিব) মো. মাইনুল আবেদীন। এ সময় তাঁর সঙ্গে অথরাইজড অফিসার, মো ইঞ্জিনিয়ার ইলিয়াস সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং ইমারত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতাল ও সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ রাজউক অনুমোদিত নকশা প্রদর্শন করতে পারেনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামীকাল অনুমোদিত নকশা প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছে। এ কারণে রাজউক জোন-৭ এর কর্মকর্তারা বুধবার পুনরায় হাসপাতাল দুটি পরিদর্শন করবেন। অন্যদিকে, ক্যাপিটাল হাসপাতাল কর্তৃপক্ষ পরিদর্শনের সময় রাজউক অনুমোদিত নকশা প্রদর্শন করতে সক্ষম হয়।
পরিদর্শনের সময় হাসপাতালগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি নির্গমন পথ, পার্কিংয়ের যথাযথ ব্যবহার, ফায়ার অ্যালার্ম এবং ফায়ার হাইড্রেন্ট সচল রয়েছে কি না তাও সরেজমিনে যাচাই করা হয়। কোথাও কোনো ব্যত্যয় পাওয়া গেলে তা দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে রাজউক। একই সঙ্গে হাসপাতালগুলোতে ফায়ার সেফটি পরিদর্শন কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও জানানো হয়েছে।
এদিকে রাজউক সূত্রে জানা গেছে, বুধবার জোন-৭/১ এলাকায় দুটি পৃথক টিম সারাদিনব্যাপী পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে। প্রথম টিম ওয়ারীর সালাউদ্দিন হাসপাতাল, রায়েরবাগের ইসলামিয়া হাসপাতাল এবং ২৪ ফুট ও জিয়া স্মরণী এলাকার হাসপাতালগুলো পরিদর্শন করবে। দ্বিতীয় টিম সূত্রাপুরের মিলেনিয়াম হাসপাতাল, ক্যাপিটাল হাসপাতাল এবং এলাকার অন্যান্য নির্মাণাধীন ভবন পরিদর্শন করবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা