ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনে সভাপতি জাকারিয়া, সেক্রেটারী মিজান


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৩০-৬-২০২৬ রাত ১১:২৯

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ জাকারিয়া হায়দার ও সেক্রেটারী পদে মুহাম্মদ মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে 
মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি পদে মোঃ গাফফার হোসেন ইমন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুর রহমান শাহ, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সুমন, 
ট্রেজারার এইচ এম মাসুম, দপ্তর ও প্রচার সম্পাদক কে, এম খায়রুল কবীর। সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মোঃ জাকির হোসেন, মোঃ মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, এম এ জলিল উজ্জ্বল ও আব্দুল্লাহ আল মনসুর রিপন।
এছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- সৈয়দ আহমেদ গাজী, মোঃ মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, মোঃ আনোয়ারুল কবির বাবুল, মোঃ মাহবুবুল হক, মোঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবুল কালাম খান এবং মোঃ রুবেল হাওলাদার। কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম এদিন সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার মোঃ আনোয়ারুল কবীর বাবুল  ও মবিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা

মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা

মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি