ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১-৭-২০২৬ দুপুর ৪:৩৪

১ জুলাই ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় রাজউক সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এছাড়াও প্রকল্প-সংশ্লিষ্ট রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত প্লটগ্রহীতাগণ/প্রতিনিধিগণ অংশগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত সুবিধা এবং ইউটিলিটি সংযোগসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পূর্বাচলকে এমন একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে।

তিনি উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসমূহ স্থাপিত হলে জনসাধারণের বসবাসে আগ্রহ বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ স্থাপনার নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, পূর্বাচলকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য এবং এ ক্ষেত্রে মন্ত্রণালয় ও রাজউক সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

সভাপতি রাজউকের চেয়ারম্যান মহোদয় পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিকল্পিত ও দ্রুত নগরায়ণ নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল