ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেল তালশহর করিমিয়া ফাজিল মাদরাসা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তালশহর করিমিয়া ফাজিল মাদরাসা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিতে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জেলার একমাত্র শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সনদপত্র ও অ্যাওয়ার্ড গ্রহণ করা হয়েছে।
গত ৩০ জুন অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তালশহর করিমিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইসমাঈল ভূইয়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
এর আগে মোহাম্মদ ইসমাঈল ভূইয়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০০৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে সনদপত্র ও স্বর্ণপদক অর্জন করেন।
এদিকে, একই অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষার্থী ফারহানা যীনাত ফাজিল পরীক্ষায় এ প্লাস অর্জন করায় জেলার একমাত্র অনন্য শিক্ষার্থী হিসেবে বিশেষ অ্যাওয়ার্ড লাভ করেন।
১৯৪৯ সালে এলাকার বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব আবদুল হামিদ মৃধার হাত ধরে প্রতিষ্ঠিত হয় তালশহর করিমিয়া ফাজিল মাদরাসা। প্রতিষ্ঠার পর থেকে জ্ঞানের আলো ছড়িয়ে আসা এ প্রতিষ্ঠান বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত।
মাদ্রাসাটিতে সাধারণ শিক্ষার পাশাপাশি দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান বিভাগ চালু রয়েছে। প্রতিষ্ঠাতা পরিবারের দান-অনুদান, গভর্নিং বডির সদস্যদের সহযোগিতা এবং এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি একাধিকবার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে।
তালশহর করিমিয়া ফাজিল মাদরাসা থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরা সমাজ, দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এমএসএম / এমএসএম
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ