ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ২:২৩

গাজীপুরের কাশিমপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৩৩ দশমিক ৫ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাব-১। এ সময় দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকার আশুলিয়া থেকে একটি বড় গাঁজার চালান নিয়ে একটি প্রাইভেটকার গাজীপুরের কাশিমপুরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত থেকে র‌্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল জিএমপি'র কাশিমপুর থানাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর প্রধান ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে।
পরে শনিবার (৪ জুলাই) রাত ১২টা ৩৫ মিনিটে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) ও রাব্বি খলিফা (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং তিনটি মোবাইল ফোন।
র‌্যাব জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের জিএমপি'র কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী