পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষক-শিক্ষার্থী সহ সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান বিএনপি নেতা আফাজ উদ্দিনের
পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে দেশের সকল নাগরিককে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন।
শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ ভবন ব্রিজ-সংলগ্ন এলাকায় আয়োজিত সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আফাজ উদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সপ্তাহে একদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে উত্তরার প্রায় পাঁচ কিলোমিটার লেক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া গুলশান লেকের একটি অংশেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর আরও বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, শুধু বিএনপি বা কোনো রাজনৈতিক দলের উদ্যোগে নয়, সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। এতে নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে।
আফাজ উদ্দিন আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করা হবে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে বনায়নের কোনো বিকল্প নেই।
এদিনের কর্মসূচিতে উত্তরা ১৭ নম্বর সেক্টর সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামাল পাশা, সোসাইটির সদস্যবৃন্দ ও শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও উত্তরা সিটি কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান এবং উত্তরা সিটি কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান** বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার প্রতিফলন। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। তরুণ প্রজন্ম যদি পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার চর্চা করে, তাহলে একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচিকে সফল করে তোলেন।
এমএসএম / এমএসএম
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই