ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য পারভেজ গ্রেপ্তার


মাসুম বিল্লাহ photo মাসুম বিল্লাহ
প্রকাশিত: ৫-৭-২০২৬ রাত ৯:২৩

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী কিশোর গ্যাং “ভইরা-দে গ্রুপ”-এর লিডার আশিকের অন্যতম সহযোগী মো. পারভেজকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রোববার (৫ জুলাই) ভোরে র‌্যাব-৪-এর একটি চৌকশ আভিযানিক দল পল্লবী থানাধীন মিরপুর-১২, এভিনিউ-৫ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এর আগে গত ১৭ জুন উক্ত গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ এবং ইমনসহ ৪ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-৪।

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মিরপুর ও পল্লবী এলাকায় এই কিশোর গ্যাংটির বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আধিপত্য বিস্তারের ভিডিও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াসহ ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে। গ্রেপ্তারকৃত আসামি মো. পারভেজের বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় [মামলা নং ০৯(১)২৫] আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়াও তার বিরুদ্ধে পল্লবী ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি সংক্রান্ত আরও দুটি মামলা রয়েছে।

এসব অপরাধমূলক কর্মকাণ্ডের পর র‌্যাব-৪ ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে আজ ভোরে এই গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা লগ্ন থেকেই র‌্যাব সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের পাশাপাশি কিশোর গ্যাং নির্মূলে কাজ করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং জননিরাপত্তা স্বার্থে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যাবের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার