ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

এনবিআরের ব্যাখ্যা

হেবা দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য হবে না


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ৮-৭-২০২৬ রাত ১১:৩৯

সম্পত্তির হেবা (দান) দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর নয়, শুধু দানকর প্রযোজ্য হবে বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আয়কর আইন ও উৎসে কর বিধিমালার ব্যাখ্যা নিয়ে মাঠপর্যায়ে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করতে  মঙ্গলবার এ-সংক্রান্ত স্পষ্টীকরণ জারি করেছে সংস্থাটি।

এনবিআর বলেছে, আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারা অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছর থেকে ওই ধারায় নতুন উপধারা (২ক) সংযোজন করে হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে পৃথক বিধান রাখা হয়েছে। হেবা বা দানের দলিল নিবন্ধনের সময় দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হারে দানকর ই-চালানের মাধ্যমে নিবন্ধনকারী কর্মকর্তাই আদায় করবেন। এ ক্ষেত্রে কোনো উৎসে কর প্রযোজ্য হবে না।
এনবিআর আরও বলেছে, এ বিধান কেবল হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আগের মতোই নির্ধারিত হারে উৎসে কর দিতে হবে; সেখানে দানকর প্রযোজ্য হবে না।

প্রসঙ্গত, নতুন আয়কর আইন কার্যকরের পর সম্পত্তি নিবন্ধনের আগে কর পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় হেবা ও দান দলিলের ক্ষেত্রে উৎসে কর, নাকি দানকর কোনটি প্রযোজ্য হবে, তা নিয়ে মাঠপর্যায়ে বিভ্রান্তি দেখা দেয়। 

 

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল